About SSRO
SSRO একটি উচ্চাকাঙ্ক্ষী ও বিজ্ঞানভিত্তিক গবেষণা সংস্থা যা মহাকাশ বিজ্ঞানের মাধ্যমে মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নকে লক্ষ করে কাজ করে। সংস্থাটির প্রতিষ্ঠাতা Probir Hazra, যিনি মহাকাশ ও জ্ঞানের প্রতি এক গভীর আকর্ষণ থেকে SSRO প্রতিষ্ঠা করেন।
সুষমা মহাকাশ গবেষণা সংস্থা একটি স্বপ্ন, যা আকাশ ছোঁয়ার সাহস নিয়ে যাত্রা শুরু করেছিল ২০২১ সালে।
আমাদের মূল লক্ষ্য ছিল মহাকাশ, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান ও বিজ্ঞানচর্চার প্রতি সাধারণ মানুষের আগ্রহ তৈরি করা এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করা। প্রথম দিকে কিছু ছোট উদ্যোগ ও গবেষণামূলক পোস্টের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়। এরপর সময়ের সঙ্গে সঙ্গে আমাদের কার্যক্রম বিস্তৃত হয় এবং আমরা ধীরে ধীরে একটি বিজ্ঞানপ্রেমী কমিউনিটির রূপ নিতে শুরু করি।
আমরা বিশ্বাস করি, বিজ্ঞান শুধু গবেষণাগারে সীমাবদ্ধ নয় — এটি মানুষের চিন্তা ও কল্পনার পরিধি বিস্তৃত করে। সেই ভাবনাকে কেন্দ্র করেই SSRO কাজ করে চলেছে শিক্ষামূলক কনটেন্ট, তথ্যভিত্তিক ভিডিও, ব্লগ, গ্রাফিক্স এবং গবেষণাধর্মী প্রকাশনার মাধ্যমে।
বর্তমানে SSRO চেষ্টা করছে দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে মহাকাশ ও বিজ্ঞানের আলোচনায় অংশ নিতে। যদিও আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, তবুও আমাদের সাহসের কমতি নেই।
আমরা চাই একদিন SSRO হবে এমন একটি নাম, যেখানে কল্পনা, বিজ্ঞান ও প্রযুক্তি একসাথে পথচলা করে।
আমাদের মূলমন্ত্র:
“সৃষ্টি ও জ্ঞানের মাধ্যমে মহাকাশকে জানো, গর্বের সাথে দেশকে চেনাও।”

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন