NASA নয়, এখন ISRO-ই মহাকাশের নতুন শাসক! ভারতের ৬টি ঐতিহাসিক কীর্তি
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO (Indian Space Research Organisation) আজ কেবল ভারতের নয়, বরং পৃথিবীর শ্রেষ্ঠ মহাকাশ সংস্থাগুলোর মধ্যে অন্যতম । অগণিত সীমাবদ্ধতা সত্ত্বেও নিজেদের মেধা, নিষ্ঠা ও উদ্ভাবনী শক্তিকে হাতিয়ার করে ISRO আজ বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে। ভারতের গর্ব, বিশ্বের বিস্ময়: 1. চন্দ্রযান-৩ – চাঁদের দক্ষিণ মেরু জয়ে ইতিহাস Image credit : ISRO, India 2023 সালের 23শে আগস্ট, ISRO চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার 'বিক্রম' অবতরণ করায় ভারত হয়ে ওঠে বিশ্বের প্রথম দেশ যারা এই দুর্গম অঞ্চলে পৌঁছাতে পেরেছে। এই অঞ্চল এতদিন দুর্গম বলে বিবেচিত ছিল, কারণ এখানে সূর্যের আলো পৌঁছায় না ঠিকমতো, ফলে বরফ জমে থাকে। এখানে জল, খনিজ ও ভবিষ্যতের জীবনের সম্ভাবনা খুঁজছে বিজ্ঞানীরা। চন্দ্রযান-৩ এই গবেষণায় গেম চেঞ্জার হয়ে উঠেছে। 2. মঙ্গলযান (Mangalyaan) – প্রথম চেষ্টাতেই মঙ্গল জয় ...