NASA নয়, এখন ISRO-ই মহাকাশের নতুন শাসক! ভারতের ৬টি ঐতিহাসিক কীর্তি

চাঁদে চন্দ্রযান, মঙ্গলে মঙ্গলযান, PSLV উৎক্ষেপণ ও গগনযান নভোচারী—ISRO-এর ঐতিহাসিক সাফল্যের মহাকাশ দৃশ্য


ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO (Indian Space Research Organisation) আজ কেবল ভারতের নয়, বরং পৃথিবীর শ্রেষ্ঠ মহাকাশ সংস্থাগুলোর মধ্যে অন্যতম। অগণিত সীমাবদ্ধতা সত্ত্বেও নিজেদের মেধা, নিষ্ঠা ও উদ্ভাবনী শক্তিকে হাতিয়ার করে ISRO আজ বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে।

ভারতের গর্ব, বিশ্বের বিস্ময়:

1. চন্দ্রযান-৩ – চাঁদের দক্ষিণ মেরু জয়ে ইতিহাস

চন্দ্রযান-৩ এর 'বিক্রম' ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে
                          Image credit :  ISRO, India

2023 সালের 23শে আগস্ট, ISRO চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার 'বিক্রম' অবতরণ করায় ভারত হয়ে ওঠে বিশ্বের প্রথম দেশ যারা এই দুর্গম অঞ্চলে পৌঁছাতে পেরেছে।
এই অঞ্চল এতদিন দুর্গম বলে বিবেচিত ছিল, কারণ এখানে সূর্যের আলো পৌঁছায় না ঠিকমতো, ফলে বরফ জমে থাকে। এখানে জল, খনিজ ও ভবিষ্যতের জীবনের সম্ভাবনা খুঁজছে বিজ্ঞানীরা।
চন্দ্রযান-৩ এই গবেষণায় গেম চেঞ্জার হয়ে উঠেছে।

2. মঙ্গলযান (Mangalyaan) – প্রথম চেষ্টাতেই মঙ্গল জয়

ভারতের মঙ্গলযান মিশনের শিল্পচিত্র – মঙ্গলগ্রহের কক্ষপথে অরবিটার
                           Image credit :  ISRO, India

2013 সালে ISRO সফলভাবে Mangalyaan (Mars Orbiter Mission) উৎক্ষেপণ করে, এবং ২০১৪ সালে এটি মঙ্গলগ্রহের কক্ষপথে প্রবেশ করে – প্রথম চেষ্টাতেই!
ভারত হয়ে যায় বিশ্বের প্রথম দেশ, যারা একেবারে প্রথম প্রচেষ্টায় এই কৃতিত্ব অর্জন করেছে।
এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এটি হয়েছিল মাত্র ₹৪৫০ কোটি টাকায়, যা হলিউডের Interstellar সিনেমার চেয়েও সস্তা! 
এই মিশন ISRO-কে বিশ্বের সবচেয়ে দক্ষ এবং ব্যয়-সাশ্রয়ী মহাকাশ সংস্থাগুলোর শীর্ষে পৌঁছে দেয়।

3. PSLV – ভারতের মহাকাশ পরিবহন রথ

PSLV উৎক্ষেপণ মুহূর্ত – ভারতের স্যাটেলাইট বহনকারী রকেট
                        Image credit :  wikipedia


PSLV (Polar Satellite Launch Vehicle) হলো ISRO-র সবচেয়ে নির্ভরযোগ্য উৎক্ষেপণযান।
এই রকেট এতটাই নির্ভরযোগ্য যে বিশ্বের বহু দেশ তাদের উপগ্রহ উৎক্ষেপণের জন্য ISRO-কে বেছে নেয়।
এটি এখন পর্যন্ত শতাধিক সফল উৎক্ষেপণ করেছে।
2017 সালে PSLV C-37 মিশনে একসঙ্গে 104টি উপগ্রহ উৎক্ষেপণের বিশ্ব রেকর্ড করে ISRO!

4. একসাথে ১০৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ – এক অনন্য রেকর্ড

PSLV-C37 উৎক্ষেপণ – একসঙ্গে ১০৪টি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হচ্ছে            
Image credit :  wikipedia

15 ফেব্রুয়ারি, 2017 – ISRO PSLV-C37 এর মাধ্যমে তিনটি ভারতীয় ও ১০১টি বিদেশি স্যাটেলাইট সহ মোট ১০৪টি উপগ্রহ একসঙ্গে মহাকাশে পাঠায়।
এই মিশনের মাধ্যমে ISRO এককভাবে সবচেয়ে বেশি স্যাটেলাইট একবারে উৎক্ষেপণের বিশ্ব রেকর্ড গড়ে।
এটি ভারতের উৎক্ষেপণ ক্ষমতা ও আন্তর্জাতিক আস্থা প্রমাণ করে দেয়।

5. গগনযান (Gaganyaan) – ভারতের প্রথম মানব মহাকাশ মিশন

গগনযান মহাকাশযান – পৃথিবীর কক্ষপথে ভেসে থাকা ভারতীয় ক্রু মডিউল
                        Image কাল্পনিক গগনযানের ছবি


ISRO বর্তমানে প্রস্তুতি নিচ্ছে গগনযান প্রকল্পের, যার লক্ষ্য হলো ২০২৫ সালের মধ্যে ভারতীয় নভোচারীকে মহাকাশে পাঠানো
এই প্রকল্প সফল হলে ভারত হবে বিশ্বের চতুর্থ দেশ যারা নিজস্ব প্রযুক্তিতে মানুষকে মহাকাশে পাঠাতে পারবে (সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা ও চীনের পরে)।
ভূ-নিয়ন্ত্রণ, লাইফ সাপোর্ট সিস্টেম, প্রশিক্ষণ – সব কিছু নিজস্বভাবে তৈরী হচ্ছে। এটি ভারতের জন্য নতুন ইতিহাস তৈরি করবে।

6. স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে কৃষি, আবহাওয়া ও দুর্যোগে সহায়তা

INSAT ও RISAT স্যাটেলাইটের মাধ্যমে কৃষি, ঘূর্ণিঝড় ও বন্যা পরিস্থিতির নজরদারি করছে ভারত


ISRO শুধু চাঁদ-মঙ্গল নয়, দেশের জনসেবাতেও অসাধারণ ভূমিকা রাখে।

INSAT স্যাটেলাইট থেকে আবহাওয়ার পূর্বাভাস ও ঘূর্ণিঝড় সতর্কতা।

CartoSat স্যাটেলাইট থেকে ভূমি মানচিত্র, সড়ক পরিকল্পনা, নগরায়ণ।

RISAT স্যাটেলাইট কৃষির উপর নজর রাখে, বন্যা পরিস্থিতি আগেভাগে জানায়।

NavIC – ভারতের নিজস্ব জিপিএস সিস্টেম, যা সৈন্য ও নাগরিকদের জন্য দিক নির্দেশ করে।


শুধু প্রযুক্তি নয়, স্বপ্ন দেখানো ও তার বাস্তবায়ন – এটাই ISRO-র সত্যিকারের শক্তি।কম খরচে মহাকাশ জয় করে,

বিজ্ঞানকে জনসেবার হাতিয়ার করে,
ISRO আজ একটি জাতির আশার প্রতীক হয়ে উঠেছে।

বিশ্বের কাছে সহযোগিতার প্রতীক:
ভারতের মহাকাশ প্রযুক্তি আজ আফ্রিকা, এশিয়া ও ল্যাটিন আমেরিকার বহু উন্নয়নশীল দেশের কাছে আশার আলো। ISRO সেগুলিকে স্যাটেলাইট উৎক্ষেপণ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে সহযোগিতা করে, যা ভারতের বিশ্ব নেতৃত্বের দৃষ্টান্ত।

কম খরচে, মহাকাশ জয়ের’ ভারতীয় মডেল:
বিশ্ব যেখানে কোটি কোটি ডলার ব্যয় করে সেখানে ISRO চাঁদে অবতরণ করে মাত্র কয়েকশো কোটি টাকায়, আর মঙ্গলে পৌঁছে যায় এক কাপ চায়ের দামেরও কম ব্যয়ে।

আজ আমরা গর্ব করে বলি –
আমরা সেই দেশের নাগরিক, যার ISRO আছে।
যে সংস্থা নিঃশব্দে পৃথিবীকে দেখায়,
কীভাবে সীমাবদ্ধতাকে শক্তিতে রূপান্তর করা যায়!

🔭 জয় হোক বিজ্ঞানের, জয় হোক ভারতের! 🇮🇳




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সূর্য আরও সক্রিয়: বড় সোলার ফ্লেয়ারের হুমকি ও বিস্ময় !

মহাজাগতিক তরঙ্গ কীভাবে শব্দে রূপান্তরিত হয়?